বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫২
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

শেরপুর জেলা পুলিশ সুপার করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  শেরপুরের পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে তাঁর করোনা শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ জানায়, এসপি কাজী আশরাফুলসহ জেলায় করোনায় ৩২৮ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ৩৬ জন পুলিশ সদস্য রয়েছেন। জেলায় সব মিলিয়ে সব সুস্থ হয়েছেন ২৯১ জন। আর মৃত্যু হয়েছে ৪ জনের।

জেলা সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, জেলায় কোভিভ-১৯ সংক্রমণের শুরু থেকেই এসপি কাজী আশরাফুল আজীম জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছিলেন। বিশেষ করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে মানবিক সহায়তা প্রদান, লকডাউনকালে অসহায় ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের ধান কাটাসহ করোনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।