বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫২
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ভোলায় ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর উপজেলায় বিশ পিচ ইয়াবাসহ মো.লিটন হাওলাদার (১৯), মো.হারুন পাটোয়ারী (২৫) ও মো.মিজানুর রহমান মিয়া (৩০) নামের তিন যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ভোলা সদর থানার শিবপুর ইউনিয়ের ৩ নং ওয়ার্ডে এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মো.লিটন হাওলাদার ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালীকির্তী ১নং ওয়ার্ডের মো.জাহাঙ্গীর হাওলাদারের ছেলে, মো.হারুন পাটোয়ারী ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো.সেলিমের ছেলে ও মো. মিজানুর রহমান মিয়া ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের কালীকির্তী ১নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এস আই) (নিঃ) মোঃ জাকির হোসেন, এস আই (নিঃ) মিলন হালদার, এস আই (নিঃ) শংকর কুমার ঘোষ ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানাধীন শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো.লিটন হাওলাদার,মো.হারুন পাটোয়ারী ও মো.মিজানুর রহমান মিয়া নামের তিন যুবককে ২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।