বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫২
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

তাহিরপু্রে দুই মাদকসেবী আটক

তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি  থানা সদর বাজারে মাদক সেবনের পর মাতলামী করে বিশৃস্খলা কালে সুনামগঞ্জের তাহিরপুরে দুই মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার দুপুরে আটককৃতদের মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হল, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে রিয়াজুর রহমান ও একই গ্রামের শামসুল হকের ছেলে ইয়াসমিন মিয়া।

শুক্রবার দুপুরে থানার ডিউটি অফিসার জানান,তাহিরপুর থানা সদর বাজারে মাদক সেবন করে বৃহস্পতিবার রাতে বাজারে যাতায়াতকারী লোকজনের সাথে অসদাচরণ ও বিশৃস্খলা ঘটানোর চেষ্টা কালে থানার সেকেন্ড অফিসার এসআই দীপঙ্কর বিশ্বাস ভাটি তাহিরপুরের রিয়াজুর রহমান ও একই গ্রামের ইয়াসিন মিয়া নামে দুই মাদকাসক্তকে আটক করেন।