বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫২
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

পলিটেকনিকে বয়সের সময়সিমা উঠিয়ে নেয়ার দাবীতে বরিশালে মানববন্ধন

শামীম আহমেদ  শিক্ষা মন্ত্রাণালয় ঘোষিত ভর্তি নীতিমালায় বয়স অবারিত করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে নিম্নগামী করার প্রতিবাদে ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে যে কোন বয়সের শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বাতিল করা সহ ২০১৯ সালের সরকার অনুমোদিত ভর্তি নীতিমালা অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ভর্তি কার্যক্রম অবিলম্বে শুরু করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউট এর শিক্ষার্থীরা।

আজ শনিবার (৮ই) আগস্ট সকাল ১১টায় নগরীর প্রানকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্বর সদররোডে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

পলিটেকনিক সিভিল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এস এম সানাউল ইসলাম,ছাবাব,বখতিয়ার, জোবায়ের প্রমুখ।

এসময় তারা বলেন, অতিরিক্ত শিক্ষার্থীর ভর্তি বৃদ্ধির চাপে ভবন সংকটের কারনে শিক্ষার্থীদের লাইব্রেরী,কমনরুম সহ বাহিরের মাঠে বসে ক্লাস করতে হচ্ছে।

অন্যদিকে বেকার টেকনিক্যাল শিক্ষার্থীদের চাকুরী নিশ্চিত করার পাশাপাশি সরকার ঘোষিত বয়সের সময়সিমা উঠিয়ে নেয়ার নেয়ার দাবী জানান।

অন্যতায় পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা পূর্বের ন্যায় দাবী আদায়ের লক্ষে আন্দোলন-সংগ্রামের জন্য রাজপথে নামতে বাধ্য হবে বলে হুসিয়ারী দেন।