বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫২
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী মহীয়সী নারী, বাঙ্গালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিব ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

শনিবার তার ৯০ তম জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান উপভোগ করা হয়। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিবু এর ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় বরিশাল জেলায় ৬৬ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ২০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিএমপি মোকতার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সাংস্কৃতি জন এস এম ইকবাল, বরিশাল জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, সনাক বরিশাল এর সভাপতি প্রফেসর শাহ সাজেদাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সহযোগিতা প্রাপ্ত নারীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসন’র আয়োজনে কালেক্টরেট জামে মসজিদে জোহরের নামাজ শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিবু এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।