শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ট্রাফিক পুলিশের সার্জেন্ট চয়ন নাইডুকে সাময়িক বহিস্কার

ডেক্সরিপোর্ট  সিলেট নগরীতে বোমাসদৃশ্য বস্তু শনাক্তের ঘটনায় সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট চয়ন নাইডুকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সিলেট মেট্র্রোপলিটন পুলিশের একাধিক নির্ভরযোগ্যযোগ্য সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিলেট মেট্র্রোপলিটন পুলিশের একাধিক নির্ভরযোগ্যযোগ্য সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সিলেট মহানগর পুলিশ সূত্র জানায়, তদন্ত শেষেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র আরো জানায়, যার মোটরসাইকেলে ‘গ্রাইন্ডিং মেশিন’ পাওয়া গেছে তিনি তার দায়িত্বরত এলাকা ছেড়ে অন্য এলাকায় অবস্থান করছিলেন। এছাড়া তার মোটরসাইকেলে এভাবে একটি বোমাসদৃশ বস্তু রেখে দেওয়া হলেও বিষয়টি তিনি বুঝতে পারলেন না, এসব কারণেই তাকে বহিষ্কার করা হয়। দায়িত্বে অবহেলা তদন্তে উঠে আসলে তিনি বিভাগীয় শাস্তিও ভোগ করবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নগরীর চৌহাট্টায় সিলেটে ট্রাফিক পুলিশের সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেলে বাঁধা বোমা-সদৃশ বস্তু ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়। পরে প্রায় ২২ ঘণ্টা পর বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা নিষ্ক্রিয়করণ ও ধ্বংসকরণ দল নিশ্চিত করে এটি বোমা নয়।