বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫২
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ভোলায় যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, গোবর খাইয়ে দেওয়ার অভিযোগ, আটক ১

ভোলা প্রতিনিধি  ভোলা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মনসুর(৪৫) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। লোমহর্ষক ঘটনাটির ভিডিও শুক্রবার (৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।

গত ২৫ জুলাই ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার প্রভাবশালী রশিদ মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটানো হয়।
এ ঘটনায় শনিবার (৮ আগস্ট) সকালে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রশিদ মল্লিক নামের একজনকে আটক করেন।

নির্যাতনের শিকার যুবক মনসুর জানান, জমি নিয়ে তার বোন জামাই রশিদ মল্লিকের সঙ্গে বিরোধ হলে গত ২৫ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর প্রকাশ্যে গরুর খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে তাকে ঘণ্টাব্যাপী অমানবিক নির্যাতন করে। এক পর্যায়ে তাকে গরুর গোবর খাইয়ে দেয়। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় এত দিন তিনি ভয়ে মুখ খোলেননি।

পুলিশের হাতে আটক রশিদ মল্লিক শুক্রবার বিকালে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের। শনিবার সকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রশিদ মল্লিককে আটক করে পুলিশ।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) রতন কুমার শীল এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটকের জন্য অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় ভোলা সদর মডেল মামলা দায়েরের প্রস্তুতি চলছে।