বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৯
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১১ নারী-পূরুষ আটক

সিলেট প্রতিনিধি:সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১১ নারী – পুরুষ কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।  সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৮ জন নারী ও ৩ জন পুরুষসহ মোট ১১ জনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন-  হোটেলের ম্যানেজার মাগুরা জেলার শ্রীপুর থানার অপদাপাড়া গ্রামের মৃত বাবুল মোল্লার ছেলে মো. ছাহাবুল ইসলাম (৪২),দক্ষিণ সুরমার পশ্চিমগাঁওয়ের মৃত ইমাদ আলীর ছেলে  ইসমাইল (৪১), সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার চন্ডিপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে মুজিব (৪৫), হোটেলের ম্যানেজার মাগুরা জেলার শ্রীপুর থানার অপদাপাড়া গ্রামের মৃত বাবুল মোল্লার ছেলে মো. ছাহাবুল ইসলাম (৪২)
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পনিশহর গ্রামের সেকান্দর আলীর মেয়ে লিমা (২৫), কক্সবাজার সদর উপজেলার রাবেতা গ্রামের মো. আতুয়ার হোসেনের মেয়ে সুমি আক্তার (২০), শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে রুমকি (২৪), ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার আকুয়া মো. ফারুকের মেয়ে আফসানা (২১), গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার উত্তর ভাঙ্গামোড় গ্রামের নুরু মিয়ার মেয়ে মিম (১৯), কুমিল্লার দাউদকান্দি থানার শহিদনগর গ্রামের আবুল হোসেন অঞ্জনা আক্তার (২৭), ঠাকুরগাঁও জেলার পীরগাঁও থানার বেগুনগাঁ গ্রামের আব্দুল মালেকের মেয়ে মনিষা আক্তার (২৪),ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বাঘমারা গ্রামের সিদ্দিকের মেয়ে শাহনাজ (৩০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।