আরিফুর রহমান, ষ্টাফ রিপোর্টারঃ রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন এইড বাংলার উদ্যোগে ও বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের সহযোগীতায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সদর উপজেলার লাকুটিয়া পি আর সি মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ৩৫৮ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করে রক্তের গ্রুপ সনদ প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন এইড বাংলার চেয়ারম্যান, ইউপি সদস্য মোঃ সুমন মীরের সভাপতিত্বে ও এইড বাংলার মহাসচিব, বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট মাহবুবুর রহমান মধু, স্বেচ্ছাসেবী সংগঠন এইড বাংলার উপদেষ্টা, বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম হাওলাদার, লাকুটিয়া পি আর সি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল্লাহ আল মামুন, সমাজসেবক মামুন অর রশিদ ও বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক আবুল হাসানাত।
বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট মাহবুবুর রহমান মধু বলেন, মানতার কাজে নিয়োজিত থাকায় এইড বাংলাকে ধন্যবাদ জ্ঞাপন কওে বলেন এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখতে আমার উৎসাহ, অনুপ্রেরনা, সর্বাতœক সহযোগীতা অব্যাহত থাকবে।
এইড বাংলার চেয়ারম্যান, ইউপি সদস্য মোঃ সুমন মীর বলেন, রক্ত গ্রুপ বা রক্তের ধরন লোহিত রক্তকণিকার (আরবিসি) পৃষ্ঠে বংশগতভাবে প্রাপ্ত অ্যান্টিজেনিক পদার্থের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের একটি শ্রেনীবিভাগ হয়। এর উপর ভিত্তি করে কার রক্ত কাকে দান করা যাবে তা নির্ভর করে।
স্বেচ্ছাসেবী সংগঠন এইড বাংলার মহাসচিব ও বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান মনির বলেন, মানুষের শরীরের রক্তের লোহিত কণিকায় দুইটি এন্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের গ্রুপিং করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন এইড বাংলার নির্বাহী পরিচালক, সাংবাদিক প্রিন্স তালুকদার বলেন, রক্তের সঠিক গ্রুপিংয়ের গুরুত্ব অনেক। রক্তের গ্রুপ সম্পর্কে জানার পর নিশ্চয়ই জানতে হয়, ভুল গ্রুপের রক্ত দিলে গ্রহীতার অস্থির লাগা, দুশ্চিন্তা, মাথা ব্যথা, বুকে ভার ভার লাগা, জ্বর, শ্বাসকষ্ট, গায়ে চুলকানি, সাদা হয়ে যাওয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া, জন্ডিস, প্রসাব কমে যাওয়া, কিডনি নষ্ট হওয়া, এমনকি মৃত্যও হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন এইড বাংলার ভাইস চেয়ারম্যান হুমায়ন কবির, যুগ্ন মহাসচিব সাইফুল ইসলাম, পরিচালক (অর্থ) আবদুর রাজ্জাক সুমন মল্লিক, পরিচালক মাওলানা তোফাজ্জেল হোসেন, মাওলানা সরোয়ার হোসেন, সোহেল রানা, লিটন হাওলাদার, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, সুমন মোল্লা, মুজাম্মেল কাজী, আরিফুর রহমান-১, খোকন কাজী, আরিফুর রহমান-২, ফয়ছাল আহম্মেদ, ফাহাদ হাসান, হাবীবুর রহমান, সুমন মাঝি, আব্বাস ঢালী, শাওন মোল্লা, ইমরান হোসেন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।