সিলেট প্রতিনিধি:সিলেট নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের সামনে শিলং তীরের জুয়ার আসর থেকে ৩৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(৯জুলাই) বিকাল পাঁচটার দিকে এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম’র নেতৃত্বে কোতোয়ালী থানার সহকারি কমিশনার ইসমাইল হোসেন পিপিএম ও ওসি সেলিম মিঞাসহ বিপুলসংখ্যক পুলিশ নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের সামনে শিলং তীরের জুয়ার আসরে আকস্মিক অভিযান চালায়, এ সময় ৩৪ জুয়ারিকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন: মোঃ ফেরদৌস আহমদ (৩০), মোঃ জামাল হোসেন (২২), মোঃ জাকির হোসেন (২৫), মোঃ আব্দুর রহিম (২৪), এস.কে হারুন (৩৮), মোঃ কামরুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৩৮), মোঃ ময়না মিয়া (২৭), মোঃ সোহাগ আহমদ (২৪), মোহাম্মদ আলী (৩৮), অরুন কুমার ঘোষ (৪৩), আবু তাহের (৩৮), মোঃ টিটু মিয়া (২৪) মোঃ সিরাজুল ইসলাম (৩০), মোঃ সবুজ মিয়া (২৬), রুহুল আমিন (২২), মোঃ রফিক মিয়া (২৪), মোঃ মিলন আহমদ (৩০), মোঃ তজিমুল ইসলাম নবাব (২৫), মোঃ ফরহাদ শেখ (৩২), মোঃ আখতার হোসেন (২৫), মোঃ বাবুল (২৪), মোঃ শফিক মিয়া (৫০), মোঃ মোক্তার খান (২৭), সাদেক আহমদ (৩০), মোঃ সফিকুল ইসলাম (২২), মাসুম আহমদ (২৪), দীপক রায় (২৭), ইনতাজ আলী (২৭), মোঃ মাসুম মিয়া (২৫) , মোঃ হাবিবুর রহমান (২০), মোঃ জসিম আহমদ (৪৬), মোঃ আব্দুল গনি (৩২), মোঃ শাহিন মিয়া (৩৫)।
আটক জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করা হবে বলে জানা গেছে।