সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫১
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

যশোরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি,শান্ত নামে এক তরুণ আটক

ডেক্সরিপোর্ট:যশোরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে রাকিবুল হাসান শান্ত নামে এক তরুণ।মঙ্গলবার দুপুরে যশোর শহরের সিটি প্লাজায় চাঁদাবাজি করতে গিয়ে তিনি আটক হন। এ সময় তার কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

আটক রাকিবুল হাসান শান্ত শহরতলী পালবাড়ি গাজীরঘাট এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে।

সিটি প্লাজার ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুরে শান্ত এসএস ফ্যাশন হাউজে দিয়ে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় শান্ত নিজেকে পুলিশের নায়েক দাবি করেন। দোকানমালিক শান্তর পরিচয় নিশ্চিত হতে খোঁজ নিয়ে জানতে পারেন ওই নামে যশোরে কোনো পুলিশের নায়েক নেই।

পুলিশ সূত্র জানায়, যশোরে সদ্য শেষ হওয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে মনোনীত ১৯৩ জনের মধ্যে রয়েছেন রাকিবুল হাসান শান্ত। তাদের চাকরি যোগদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শান্ত আটক হলো।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি সমীর কুমার সরকার জানান, চাঁদাবাজির অভিযোগে শান্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে।