বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বরিশালে তিন ফার্মেসিকে জরিমানা

ডেক্সরিপোর্ট  মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বরিশাল নগরীর তিন ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিককে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে নগরীর কাশিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, নগরীর ফিশারি রোড ও কাশিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জামাল মেডিকল হল, জাইয়ান মেডিকেল হল ও নাঈম মেডিকেল হলকে জরিমানা করা হয়। একই সঙ্গে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় খলিল স্টোর নামের একটি মুদি দোকানকে জরিমানা করা হয়। ওই চার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।