বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ঐতিহাসিক ৬-দফা দিবসের অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শামীম আহমেদ  বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ঢাকায় গণভবন থেকে সংযুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি এ কে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব এর সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায় বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ী বরিশাল সিটি কর্পোরেশন এর পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী মোঃ মোহাইমিনুল ইসলাম মুনান কে সনদ পত্র এবং নগদ ১০ হাজার টাকার চেক পুরস্কার হিসেবে তুলে দেন জেলা প্রশাসকসহ অন্যন্যা অতিথিরা।