মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে গত ২১ ঘন্টার ব্যবধানে নাছরিন আক্তার(৩)ও রোকন মিয়া(৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশু নাছরিন (৩) এর মৃত্যু হয়।সে ওই গ্রামের নাজির হোসেনের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ীর উঠানে খেলতে খেলতে শিশুটি সকলের অগোচরে উঠানের পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে মা-সহ পরিবারের লোকজন পানিতে পড়েছে সন্দেহে বাড়ীর পাশের পুকুরে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে এলাকাবাসীর সহায়তায় পুকুর থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপর দিকে মঙ্গলবার ২৫ (আগস্ট) উপজেলার একই ইউনিয়নের চর গোরক মন্ডল গ্রামে অপর এক দুর্ঘটনায় রোকন মিয়া(৫) নামের আরেক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের হারান মিয়ার ছেলে।
জানা গেছে, বাড়ীর উঠানে খেলতে খেলতে শিশুটি সকলের অগোচরে সামনের পুকুরে ডুবে মারা যায়। বিকাল ৫টা নাগাদ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।শিশু দুটির মৃত্যু ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।