বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১৭
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

বঙ্গোপসাগরের মোহনায় জেলে ট্রলার ডুবির ঘটনায় : আরো ৫জেলের মরদেহ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা:ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচরের বঙ্গোপসাগর মোহনায় দ‚র্যোগপ‚র্ণ আবহাওয়ার কবলে পড়ে ২টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনার পর কক্সবাজার উপক‚লে ভেসে আসা একটি ট্রলার থেকে আরও ৫জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে উদ্ধার হওয়া লাশের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১১ জন।

বৃস্পতিবার রাতে কক্সবাজারের সমিতি পাড়া থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে হিমছড়ি ও মহেশখালী থেকে উদ্ধার করা হয় আরও ২জনের লাশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে হিমছড়ি ও মহেশখালীর হোয়ানক থেকে ২জন ও রাত ১০টার দিকে কক্সবাজারের সমিতি পাড়া থেকে ৩জনের লাশ উদ্ধার হয়েছে।তাদের মধ্যে ৭জনের পরিচয় মিলেছে।

তারা হলেন-ভোলা জেলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন পাটোয়ারী (৪৫), চরফ্যাসনের প‚র্ব মাদ্রাজ এলাকার বাসিন্দা কামাল হোসেন (৩৫), চরফ্যাসনের উত্তর মাদ্রাজ এলাকার অলি উল্লাহ (৪০), একই এলাকার অজি উল্লাহ (৩৫), মো. মাসুদ (৩৮), বাবুল মিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম।

পরিচয় শনাক্ত হওয়া ৭জনকে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।এর আগে গত বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতে সাগর থেকে ভেসে আসা একটি ফিশিং ট্রলার থেকে ৬জেলের লাশ উদ্ধার করা হয়। সে সময় ২নকে জীবিত উদ্ধার করা হয়। তারা এখনো কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জীবিত উদ্ধার হওয়া মনির আহমদ মাঝি জানান, গত ৪ জুলাই ভোলার চরফ্যাসনের শামরাজ ঘাট থেকে মাছ ধরার উদ্দেশে সাগরে পাড়ি দেয় ট্রলারটি। তারা মোট ১৪ জন এই ট্রলারে ছিলেন। গত ৬ জুলাই ভোরে হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি থেকে ছিটকে পড়ে জেলেরা।

জানাগেছে, গত শনিবার মনপুরার টেংরার চর এলাকায় মনির মাঝির ট্রলার এবং রোববার চরফ্যাসনের ঢালচর উপক‚লের শিবচরে শাহাজাহান মাঝির ট্রলার ডুবির ঘটনা ঘটে। কক্সবাজারে উদ্ধার করা জীবিত ও মৃত সবাই টেংরার চরে ডুবে যাওয়া মনির মাঝির ট্রলারের জেলে। এই ট্রলারের ১৪ জেলের মধ্যে এখনো ৩ জন নিখোঁজ রয়েছে। এছাড়া রোববার ঢালচরের শিবচরে ডুবে যাওয়া শাহজাহান মাঝির ট্রলারের ১৫ জনের সবাই এখনো নিখোঁজ রয়েছে।