বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

কুয়াকাটায় নিয়ে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী কলাপাড়ার কুয়াকাটা পর্যটন কেন্দ্রের আবাসিক হোটেলে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় জিসান ওরফে সোহেল (১৮) ও ভাড়াটিয়া মোটরসাইকেল চালক সাগরকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে আমতলী থানা পুলিশ জিসানকে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন থেকে এবং সাগরকে আমতলী পৌর এলাকার চৌরাস্তা থেকে গ্রেফতার করে।

তাদেরকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জিসান মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর ও সাগর আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের সানু হাওলাদারের ছেলে। আমতলী থানার পুলিশ সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর পুত্র জিসান ওরফে সোহেলের সঙ্গে মোবাইল ফোনে ওই মেয়েটির বন্ধুত্ব হয়।

একপর্যায়ে জিসান ঘুরে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে তুলে কুয়াকাটায় নিয়ে যায়। এরপর রাতে কুয়াকাটা পর্যটন কেন্দ্রের ‘হোটেল রাজু’ নামে একটি আবাসিক হোটেলে তারা ওঠে। সেখানে জিসান ও সাগরসহ পাঁচজন মিলে তাকে গণধর্ষণ করে। এরপর ‘সাগর নীড়’ নামে আরেকটি আবাসিক হোটেলে তুলে তাকে ধর্ষণ করে তারা। মঙ্গলবার বাড়িতে ফিরলে ঘটনা জানতে পেরে তার মা আমতলী থানায় মামলা করেন।

আমতলী থানার পরিদর্শক (ওসি তদন্ত) হেলাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সাগর নীড় হোটেলের রেজিস্টারও জব্দ করা হয়েছে।