বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

টেম্পু মালিক শ্রমিক ইউনয়নের নেতা লিটন মোল্লা কারাগারে

ডেক্সরিপোর্ট  বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের গোল্ডেন লাইন কাউন্টার ইনচার্জ শহিদুল ইসলামকে মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নেয়ার ঘটনায় টেম্পু মালিক শ্রমিক ইউনয়নের সভাপতি কামাল হোসেন মোল্লা লিটনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আদালতে জামিন আবেদন করলে লিটনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ।

মামলা সূত্রে জানা গেছে, ২২ই জুলাই রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে গোল্ডেন লাইন কাউন্টার থেকে বের হয়ে বাসায় যাবার পথে প্রধান আসামী লিটন মোল্লার নির্দেশে তার অনুসারীরা ম্যানেজার শহিদুল ইসলাম চাঁদার টাকা দাবী করে মারধর করে। এসময় সাথে থাকা ২লক্ষ ৪৩ হাজার ৯শত টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়। পরবর্তীতে এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা ডাক চিৎকার শুনে কাছে এসে আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।এ ব্যাপারে লিটন মোল্লাকে প্রধান আসামী করে ১০ জনের নামে এয়ারপোর্ট থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।এর আগে এই মামলায় দুই আসামি ইউনুস ও সুজনকে এয়ারপোর্ট থানা পুলিশ গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর হুমায়ন কবির।

এদিকে এর আগে নথুল্লাবাদের বিএমএফ কাউন্টারে চাঁদাবাজীর ঘটনায় লিটন মোল্লার শ্যালককে হাতে নাতে আটক করে পুলিশ। ওই মামলায়ও লিটন মোল্লা প্রধান আসামী বলে জানিয়েছে পুলিশ।