বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে চোরাই মহিষসহ ৩ চোর আটক, পিকআপ জব্দ

ডেক্সরিপোর্ট  বরিশালে গভীর রাতে মহিষ চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করেছে পুলিশ। এসময় চুরি কার্যে ব্যবহৃত পিকআপও জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, লোকমান হোসেন, নাইম ইসলাম ও সাগর হাওলাদার।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানায়, ভোলা-বরিশাল মহাসড়কের তালুকদার মার্কেটের সামনে রাতে এসআই মিলন বিশ্বাসের নেতৃত্বে চেকপোস্ট বসানো হলে সেখানে একটি হলুদ পিকআপকে থামানোর সিগন্যাল দেওয়া হলে সেই পিকআপে দুইটি মহিষ পাওয়া যায়। মহিষ কোন জায়গা থেকে আনা হয়েছে জিজ্ঞাস করা হলে প্রথমে তারা এক এক সময় ভিন্ন কথা বলে। পরে জানায় যে তারা নেহালগঞ্জ থেকে মহিষ দুটি চুরি করে এনেছে।

পরে মহিষের মালিক হাসমত আলী চুরি হওয়া মহিষ সনাক্ত করেন এবং তিনিই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন বলে জানায় পুলিশ। এছাড়া এই ঘটনায় পলাতক আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে নিশ্চিত করা হয়।