বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে সবজি বাগানে গাঁজার চাষ

শামীম আহমেদ  বরিশালের বাকেরগঞ্জে গাঁজার গাছসহ মো. রফিক হাওলাদার নামে একজনকে আটক করছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রাম গ্রাম থেকে তাকে আটক করা হয়।

রফিক হাওলাদার বালিগ্রাম গ্রামের মৃত মো. জয়নাল হাওলাদারে ছেলে। পুলিশ জানিয়েছে, রফিক হাওলাদার তার নিজ বাড়ির আঙিনায় সবজির বাগানের মধ্যে গোপনে গাঁজার চাষ করে আসছে- এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, রফিক হাওলাদার একজন মাদক সেবক; তিনি বিক্রয় ও সেবনের উদ্দেশ্যে তার নিজ বাড়িতে সবজির বাগানের সঙ্গে গাঁজার চাষ করেন। গাঁজার গাছসহ তাকে আটকের পর মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।