শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় বখাটে গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের প্রবাসী এক ব্যক্তির স্কুল পড়–য়া মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল একই এলাকার জইনদ্দিন ফকিরের বখাটে ছেলে ইমরান ফকির।

যৌন হয়রানির কারনে ওই স্কুল ছাত্রীর লেখা-পড়া এক প্রকার বন্ধের পথে। ইমরানকে যৌন হয়রানি থেকে বিরত থাকার জন্য তার পরিবারের কাছে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। এতে তার যৌন হয়রানির মাত্রা আরও বেড়ে যায়। এঘটনায় আজ (২৭ই) আগস্ট বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীর মা শিউলী বেগম বাদী হয়ে থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন।

এর পরই ওসি আফজালের নির্দেশে এসআই শাহাবুদ্দিন বখাটে ইমরান ফকিরকে গ্রেফতার করেন। গ্রেফতার করার পরপরই তাকে দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।