রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:১৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন এমপি শাওনের পিতা হাজী নুরুল ইসলাম চৌধুরী

ডেক্সরিপোর্ট:ভোলা-৩ আসনের এমপি ও রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের পিতা শিক্ষানুরাগী নুরুল ইসলাম চৌধুরীর তৃতীয় নামাজে জানাযায় মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিদের ঢল নামে।
শুক্রবার জুমাবাদ লালমোহন হাই স্কুল মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, সাবেক এমপি মেজর (অবঃ) জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া জানাযায় ঢাকা থেকে মোবাইল কনফারেন্সে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন। তিনি এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের পিতা নুরুল ইসলাম চৌধুরীর উদ্দেশ্য করে বলেন, ভালো মানুষ সবসময় শ্রদ্ধার পাত্র হন। ভালো মানুষের প্রয়োজন আছে। বুধবার ভোর ৪টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেণ।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা মগবাজার মধুবাগ স্কুল মাঠে প্রথম নামাজের জানাযা এবং সাড়ে ১০টায় বায়তুল মোকাররমে দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে লালমোহনের উদ্দেশ্যে নিয়ে আসা হলে শুক্রবার জুমাবাদ তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।