রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

সাগরে নিখোঁজ শশীভূষণের রসুলপুর ইউনিয়নের চার জেলে পরিবারকে চেয়ারম্যানের ত্রান সহায়তা

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ চার জেলে পরিবারকে ত্রান সহায়তা দিয়েছেন রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য জহিরুল ইসলাম পন্ডিত।

শুক্রবার(১২জুলাই) বিকেল আড়াইটার দিকে রসুলপুর ইউনিয়ন পরিষদ থেকে এই ত্রান সহায়তা দেওয়া হয়।

যেসব জেলে পরিবারকে ত্রান সহায়তা দেওয়া হয় তারা হচ্ছেন ,রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিখোঁজ জেলে তছিরের পরিবার, সামছুদ্দিনে পরিবার, এবং ৬নং ওয়ার্ডের নিখোঁজ জেলে জাহাগীর বলির পরিবার ও হযরত আলী শৈয়ালের পরিবার। ত্রান সহায়তার মধ্যে রয়েছে চাল,ডাল,আলু,পেয়াজসহ অন্যন্য খাদ্য সামগ্রী।

উল্লেখ্যঃ গত ৪ জুলাই চরফ্যাসনের তারা শামরাজ ঘাট থেকে মাছ ধরার উদ্দেশে সাগরে পাড়ি দেয় ট্রলার নিয়ে। তারা মোট ১৪ জন এই ট্রলারে ছিলেন। গত ৬ জুলাই ভোরে হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি থেকে ছিটকে পড়ে যায় জেলেরা। সেই থেকে নিখোঁজ তারা।