রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩২
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

কুড়িগ্রামে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকাল ৬ টার দিকে জেলা শহরের ঘোষপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শাহা আলম (৩৮), মানিক মিয়া (৩৫), সাইফুল ইসলাম (২৫)। সকাল ১১টার দিকে এসআই আমিনুল হক বাদী হয়ে গ্রেফতারকৃতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজার রহমান বলেন, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা রোমার নামক একটি কোচে চড়ে গাঁজাগুলো নিয়ে ওই ৩ মাদক ব্যবসায়ী রংপুর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ঘোষপাড়া এলাকায় ইসলামী ব্যাংকের সামনের সড়কে কোচটি তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।