শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৫
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

শসা চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন নড়াইলের কৃষকেরা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: শসা চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন নড়াইলের কৃষকেরা। অন্য ফসলের চেয়ে লাভ কয়েকগুন বেশী হওয়ায় শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন এখানকার চাষীরা।

নড়াইল সদর উপজেলার আগদিয়া, বিছালী, মুসুড়ি, মুলিয়া, শেখহাটিসহ অন্তত ১০ গ্রামের কৃষকেরা এ বছর শসা চাষ করেছেন। প্রায় প্রত্যেক গ্রামে শসার বাম্পার ফলন হয়েছে। নড়াইল কৃষি স¤প্রসারন স‚ত্রে জানা যায়, জেলায় এ বছর ১৫০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে।

অনান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় অনেকেই শসা চাষ করে সাবলম্বী হয়েছে। দিন দিন শসা চাষ বৃদ্ধি পাচ্ছে। সরেজমিনে দেখা যায়, গ্রামে গ্রামে গড়ে উঠেছে শসার কেনা বেচার মৌসুমী আড়ত। কৃষকেরা ক্ষেত থেকে তুলে এনে আড়তে বিক্রি করছেন। এতে মহিলা, বেকার যুবকসহ কলেজের ছাত্রদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছে এখানকার শসা। স্থানীয় বাজারের ক্রেতারা টাটকা/তাজা শসা কিনতে পেরে খুশি। কৃষকরা জানিয়েছেন, এক একর জমিতে মাচাসহ জমি তৈরি করে শসা চাষ করতে খরচ হয় ৪০-৫০ হাজার টাকা। আর এই জমি থেকে উৎপাদন হয় আড়াই থেকে তিন লাখ টাকার শসা।

প্রতি শতকে জমিতে খরচ হয় ৪শ থেকে ৫শ টাকা আর উৎপাদন হয় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা (৫/৬ মন)। বীজ রোপনের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ফসল তোলা শুরু হয়ে যায়। ধানের তুলনায় ৩/৪ গুন বেশী লাভ হয়।

নড়াইল জেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘শসা চাষ করে কম খরচে বেশী লাভবান হওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এই সবজি চাষে তারা সচ্ছল কৃষকে পরিণত হয়েছে।