বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২১
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

নতুন জাতের পেঁয়াজের পরীক্ষামূলক উৎপাদন চলছে

ডেক্সরিপোর্ট  স্বয়ংসম্পূর্ণ হতে গ্রীষ্মকালে নতুন একটি জাতের পেঁয়াজের পরীক্ষামূলক উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। জাতটির ফলন ভালো হলে ভবিষ্যতে দেশব্যাপী চাষাবাদের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, মো. মোসলেম উদ্দিন, মো. মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, জয়াসেন গুপ্তা, উম্মে কুলসুম স্মৃতি ও হোসনে আরা অংশ নেন।

দেশি পেঁয়াজের মৌসুমে কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করা না হলেও এলসি বন্ধ রাখা হয় বলে বৈঠকে জানানো হয়। পেঁয়াজের ‘হঠাৎ সংকট’ কাটাতে কমপক্ষে ৬ মাস আগেই পরিকল্পনা গ্রহণ করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

বৈঠকে ‘ভেজাল বীজে দিশেহারা কৃষক’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেয়ায় বিএডিসির প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়াও কালোজিরার বহুবিধ ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। করোনাকালে কালোজিরার উৎপাদন বৃদ্ধিসহ আরও ভালো ব্যবহার প্রসঙ্গে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।