শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৯:৫২
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

সিলেটে বন্যা পরিস্থিতির চরম অবনতি

সিলেট প্রতিনিধি: সিলেটে বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের ছোট -বড় সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন।
সিলেট সদরের সাথে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট,কানাইঘাট, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে অনেক বাড়ি -ঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে। সিলেটের পাইকারি বাজার খ্যাত কালিঘাটে আজ শনিবার বিকাল পর্যন্ত হাটু পানি দেখা গেছে।
সরজমিন কালিঘাটে দেখা গেছে অনেক দোকানে ও আড়তের মধ্যে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। সময়ে সময়ে পানি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ভয়াবহ বন্যা হওয়ার আশংকা দেখা দিয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, (১৩জুলাই) বিকাল ৩টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১৫৭ সেন্টিমিটার, সিলেটে ৬৫ সেন্টিমিটার,কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে ৭৫ সেন্টিমিটার, আমলসীদ পয়েন্টে ১৩৯ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৮৭ সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে ৪৪ সেন্টিমিটার এবং সারিঘাটে সারি নদীর পানি বিপদ সীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।