বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

সাতক্ষীরার আদালতে সাহেদের বিরুদ্ধে ২ চার্জশিট

ডেক্সরিপোর্ট  অস্ত্র, গুলি ও অবৈধ ভারতীয় রুপি রাখার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা থানায় দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দু’টি চার্জশিট দাখিল করা হয়েছে।

এক মাস ২৩ দিন পর আমলী আদালত-৭ এর বিচারক রাজীব কুমার রায়ের আদালতে বুধবার দুপুরে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল ইসলাম।

সাতক্ষীরা আদালতের উপ-পরিদর্শক মোন্তাজউদ্দীন জানান দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ভারতীয় রুপি রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।

এর আগে ১৫ জুলাই ভোরে ভারতে পালিয়ে যাওয়ার মুহুর্তে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবন্যবতী নদীর কুমড়োর খালের বেইলি ব্রিজের নিচ থেকে সাহেদকে বোরকা পরিহিত অবস্থায় গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও দু’ হাজার ৩৩০ রুপি উদ্ধার করা হয়। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা হয় দেবহাটা থানায়।