বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ১৫ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, চাষী গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের একটি বাগান থেকে ১৫ ফুট লম্বা একটি গাঁজা গাছ সহ চাষীকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়ে।

মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই খায়রুল হাসান জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শরিফুল ইসলাম ও এএসআই সোরহাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের জামাল বয়াতীর বসতবাড়ির পাশে একটি বাগান থেকে ১৫ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

এসময় গাঁজা চাষী জামাল বয়াতী (৪০) গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এঘটনায় বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।