বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪৪
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় নাসির বিড়ি ও গাঁজা সহ মদের চালান আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদের চালান সহ নাসির বিড়ি ও গাঁজা বুধবার (৯ সেপ্টম্বর) আটক করেছে,সুনামগঞ্জ-২৮ ব্যটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজিবি সুত্রে জানাগেছে, চিনাকান্দি বিওপির টহলদল সীমান্ত পিলার ১২৪০/২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের শিলডুয়ার এলাকা হতে (২৪) বোতল ভারতীয় মদ সহ ৪২,০০০ পিস নাসির বিড়ি আটক করেছে ,যার আনুমানিক মূল্য ১,০৭,৪০০ টাকা।

অপরদিকে,বিরেন্দ্রনগর বিওপির সীমান্ত মেইন পিলার ১১৯৪ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাকাটা এলাকা হতে আধা কেজি ভারতীয় গাঁজা আটক করে,যার সিজার মূল্য ১,৭৫০ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যটালিয়ন (বিজিবি) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় নাসির বিড়ি,গাঁজা ও মদের চালান সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।