বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

ডেক্সরিপোর্ট  দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনে আনা হয়েছে। আপাতত ওসির দায়িত্ব বুঝে দেয়া হয়েছে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলামকে।

এদিকে ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় তার বড়ভাই শেখ ফরিদ উদ্দিনের দায়েরকৃত মামলাটি ইতিমধ্যেই ঘোড়াঘাট থানা থেকে স্থানান্তর করে দিনাজপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফরকে।

এদিকে এই মামলায় রিমান্ডে থাকা তিন আসামির মধ্যে দুইজনকে (রংমিস্ত্রী নবীরুল ইসলাম ও সান্টু কুমার দাস) ৭ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে। বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর দুপুরে জানান, আজ বিকেলে আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমার দাসকে আদালতে হাজির করা হবে। গ্রেফতারকৃত অপর আসামি আসাদুল ইসলামের ৭ দিনের রিমান্ড শেষ হবে শনিবার।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে ইউএনও ওয়াহিদা খানম ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে এবং তার পিতা ওমর আলী শেখ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।