বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ১৯শ পিস ইয়াবাসহ দুই লক্ষ টাকা উদ্ধার

ডেক্সরিপোর্ট  বরিশালে র‌্যাবের অভিযানে ১ হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির ১ লক্ষ ৯০ হাজার ৯৩০ টাকা্ও উদ্ধার করা হয়েছে এই অভিযানে।

শুক্রবার র‌্যাব ৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উজিরপুর ‍উপজেলার সাতলায় মহিউদ্দিন বিশ্বাস মহিমের ঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মহিউদ্দিন বিশ্বাস পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা তল্লাসী করে ১ হাজার ৯৪০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১ লক্ষ ৯০ হাজার ৯৩০ টাকা উদ্ধার করে।

পলাতক মহিউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে পূর্বেও দুইটি মাদক মামলা রয়েছে। সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করেন।