বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:৪০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ফুলবাড়ীতে আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনু্ষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান রাজনৈতিক অবস্থা ও বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক কর্মকান্ডের বিষয়ে বিশেষ বর্ধিত সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার ১২ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখার নীচতলায় বিশেষ বর্ধিত সভাটি অনু্ষ্ঠিত হয়।

সভায় উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আলতাফ হোসেন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, শিমুলবাড়ী ইউনিয়ন আ’লীগ সভাপতি এজাহার আলী মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন,সাইফুর রহমান সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের সদস্য আছমা আক্তার ডেইজি,শামীমা আক্তার পারুল, লুনা শেখ, জহুরুল হক বসুনিয়া, হাছেন আলী,মোহাম্মাদ আলী শেখ, আজাউর রহমান শেখ,শামছুল হুদা বন্ধন প্রমুখ।