বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ১১:১২
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

ডেক্সরিপোর্ট  দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে জানাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘লেটেস্ট যে সার্কুলার, তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছি। কারণ এখন আর সেন্ট্রালি অত বড় এমবার্গো দেওয়ার মত অবস্থা নেই।’

তিনি আরো বলেন, ‘১০/১২ দিন আগে জার্মানিতে কথা বললাম, তারা সব ওপেন করে দিচ্ছে, যদিও (করোনা ভাইরাস) ধরা পড়ছে। কিন্তু কী করবে, কত দিন আর বন্ধ রাখা যাবে?’

সচিব বলেন, ‘আমরা এখন বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর দিয়ে দিয়েছি। তারা চিন্তা-ভাবনা করছে কী করা যায়। এর আগে কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে।’