বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৮
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির শুভ উদ্বোধন

ডেক্সরিপোর্ট  প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে বরিশাল জেলার ১০ উপজেলায় ১ লক্ষ তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশশাসক।

আজ ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সহযোগিতায় কাউনিয়া বিসিক সংলগ্ন চরবাড়িয়া ইউনিয়ন এর মতাশা বাজার এলাকায়। বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০২০ এবং শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম।

এসময় আরো ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহাম্মদ তৌফিকুল আলম, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ মোঃ জিএম রফিক আহাম্মেদ, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর দিলারা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন পিআইও কামরুজ্জামান, চেয়ারম্যান চরবাড়িয়া ইউনিয়ন পরিষদসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি,

ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, তাল বীজ বপন কর্মসূচি আজ থেকে চলবে বরিশাল জেলার ১০ টি উপজেলায় এক যোগে এ কর্মসূচি পালিত হবে।