বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ছাঁদের টবে গাঁজা চাষ, গ্রেফতার ১

শামীম আহমেদ  বিল্ডিংয়ের ছাঁদের টবে গাঁজা চাষের খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছসহ চাষী সাইফুল মোল্লাকে (৩০) গ্রেফতার করেছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জেলার গৌরনদী মডেল থানার এসআই আব্দুল গাফ্ফার জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার সাইফুল মোল্লার বিল্ডিংয়ের ছাদের টবে লাগানো তিন ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এসময় গাঁজা চাষী সাইফুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।