বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  বরিশালে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭সেপ্টেম্বর) বেলা ১০টায় বরিশাল নগরীর সি এন্ড বি রোড সেইন্ট বাংলাদেশ এর সেমিনার কক্ষে ব্রিটিস সরকারের এফসিডিও অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ববধায়নে ও পাটনারর্স ইন হেলর্থ এন্ড ডেভেলপেমেন্ট (পিএইচডি)’র ব্যবস্থাপনায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যবশ্যকীয় স্বাস্থ্যসেবা মাঠ পর্যায়ে সেবাদান কারীদের জন্য ইএসপি ৫ দিন ব্যপি প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক আঃ ছালামের সভাপতিত্বে কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,স্বাস্থ্য বিভাগীয় পরিচালক বাসুদের কুমার দাস,বিশেষ অতিথি ছিলেন,বরিশাল বিভাগীয় পারিবার পরিকল্পনা সহকারী পরিচালক মোঃ সহিদুল ইসলাম,ইএইচডি প্রকল্প টিম লিডার সমুহাম্মদ এহসানুল হক,পিএইচডি,ফিনাসিং এডভাইজার মোঃ জাকির হোসেন, হেলর্থ ফিনাইসিং এডভাইজার, কনসার্ন ওয়াল্ডওয়াইড, ইএইচডি মোঃ শাখাওয়াত হোসেন,ইএইচডি প্রকল্প কর্মসূচি সমন্বয়কারী মোঃ মোমেন খাঁন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পিএইচডি,ফিনাসিং এডভাইজার মোঃ জাকির হোসেন বলেন,এই কর্মসূচীর সুনির্দিষ্ট লক্ষ্য হল রোগব্যাধি ও মৃত্যুহার হৃাস করে সার্বজনীন স্বাস্থ্য সেবা পরিধি বাড়ানোর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পরিবার পরিকল্পনা এবং পুষ্টির টেকসই উন্নয়ন অর্জন করা।এছাড়াও এ কর্মসূচীর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২৬ লক্ষ ৮৫ হাজার ৩০৩ জন জনগোষ্ঠীর মধ্যে এ সেবা পৌছে দেয়ার টার্গেট রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাশ বলেছেন, আমরা করোনা থেকে ধিরে ধিরে অনেকটা স্বাস্থ্য ঝুকি থেকে বেড় হয়ে আসতে শুরু করেছি।

বিভিন্ন রাষ্ট্রগুলো করনা নিয়ে যেভুল করেছে আমাদের প্রধানমন্ত্রী সে ভুল করেনি বলেই আমরা তার সঠিক দিক নির্দেশনায় করোনাকে সঠিকভাবে মোকাবেলা করতে পেরেছি।

তিনি আরো বলেন তৃনমূল প্রর্যায়ে এখনো অনেক অসহায় মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আছে। খেয়াল রাখবেন যেন সমন্বয়হীনতার কাজের মাধ্যমে এসব মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়।

এসময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পরিচালক আরো বলেন, আমাদের সংক্রমনের হার অনেকটা কমে এসেছে। তারপরেও আমাদের সাবধান থাকতে হবে।

আমরা কোভিডকে নিয়ন্ত্রন রাখতে না পারলে আমাদের সাফল্য অর্জন করতে পারব না। তাই সকলেই সঠিকভাবে মাক্স ব্যবহার করা থেকে সড়ে দাড়াবেন না।

পাশাপাশি আজকের এই কর্মশালা প্রশিক্ষনের মাধ্যমে আপনারা তৃনমূল প্রর্যায়ের আসহায় সাধারন মানুষদের মাঝে স্বাস্থ্য সেবা পৌছে দেবার জন্য আহবান জানান।

প্রশিক্ষণ কর্মশালায় বরগুনা,পটুয়াখালী,কলাপাড়া,ভোলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য বিভাগীয় পরিচালক বাসুদের কুমার দাস, উপজেলার সকল সিএইচসিপি স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীদেরকে ৫দিনের “প্রতিবন্ধী বান্ধব অত্যবশ্যকীয় স্বাস্থ্যসেবা” বিষয়ক প্রশিক্ষণ মাঠ পর্যায়ের স্বাস্থ কর্মীদের দক্ষতা বৃদ্দি ও কাজের গতিশীলতা একটি বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আসা । পাশাপাশি একই সাথে ইএইচডি প্রকল্পের যেকোন সহায়তার প্রয়োজন হয় তা রক্ষা করার প্রতিশ্র“তি দেন।