সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, সকাল ১০:১৮
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে মহান শিক্ষা দিবস পালিত

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল  মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর ফকিরবাড়ী রোড থেকে ব্যানার-ফেস্টুন সহ একটি র‌্যালি বের বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অশ্বিনী কুমার হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষা খাতের দূর্নীতি বাণিজ্যিকীকরণ ইত্যাদি বিষয় তুলে ধরেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা।

পরে কীর্তনখোলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল জেলা শাখার সভাপতি সাগর দাস আকাশ ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল মহানগর শাখার সভাপতি প্রতিভা রায়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন, বাসদ সমর্থক ও অভিভাবক প্রতিনিধি শরফুদ্দিন নান্টু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বি এম কলেজ শাখার সদস্য বিজন শিকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মারিয়া আক্তার, মানসুরা লামিয়া, মো: সোহান খান, মাহমুদুন্নবী বিপুল, সাইমন, সাজিদ হোসেন ফারাবি, শাহীনুর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর স্বৈরাচারী আইয়ুব সরকার প্রনীত শরীফ শিক্ষা কমিশন প্রনীত বাঙালীদের শিক্ষাবঞ্চিত করার ষড়যন্ত্রমূলক শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে শহীদ হন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ। সেই থেকে বাংলাদেশের প্রগতিকামী সংগ্রামী ছাত্রজনতা এই দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে। স্বাধীনার পরেও দেশে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়নি উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষাখাতে বাজেট প্রতিবছরই কমে যাচ্ছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ এগিয়ে চলছে দুর্বার গতিতে। শিক্ষা এখন ব্যবসায়ীদের হাতের পণ্যে পরিণত হয়েছে।

বক্তারা করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের কমপক্ষে এক বছরের বেতন-ফি মওকুফ করা সহ শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফে সরকারি বরাদ্দ দেয়ারও দাবি জানান। একইসাথে পর্যাপ্ত আয়োজন ছাড়া অনলাইন ক্লাস বাতিল করার দাবি জানান এবং ছাত্রদের ডিভাইস সরবরাহ ও ইন্টারনেট ব্যবহারে বরাদ্দ দিয়ে অনলাইন ক্লাশ নেয়ার দাবি জানান। বক্তারা শিক্ষার্থীদের প্রতি শিক্ষা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান সময়ে শিক্ষা রক্ষার আন্দোলনকে জোরদার করার দাবি জানান।