বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোডস্থ মদিনা রড সিমেন্টের দোকানের সামনে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এই সড়ক দূর্ঘটনা ঘটে।সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন করগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহ পুত্র মোঃ আমির উদ্দিন (৫৫)।

স্থানীয়রা জানান,নিহত ব্যাক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে পিছনের দিকে এসে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর স্থানীয়রা এসে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান জানান,লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।এখনও কোন মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।