সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৪৩
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশালে নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ৬৫ লাখ টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীতে প্ল্যানের (নকশা) শর্ত না মেনে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করায় চার ব্যক্তি ও তাদের অংশীদারদের ৬৪ লাখ ৯৭ হাজার ২৮০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসনিক ও জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, অভিযুক্তদের আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার সমূদয় টাকা বিসিসির তহবিলে জমা দেওয়ার চিঠি দেওয়া হয়েছে।

বিসিসি সূত্রে জানা যায়, নগরের ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের এম এ জলিল সড়কের আজিজ রহিম গং (অংশীদার) প্ল্যানের শর্ত ভঙ্গ করে বিধি বর্হিভূতভাবে ১৪ তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি সিটি করপোরেশনের দৃষ্টিগোচর হলে ইমারত বিধিমালা ভঙ্গের দায়ে তাদের মোট ২৫ লাখ ৪৫ হাজার ৭১২ টাকা জরিমানা করা হয়।

একই সড়কের রেজিন উল কবির গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে বর্হিভূতভাবে ১০তলা আবাসিক ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। এজন্য তাদের ১১ লাখ ৮৩ হাজার ৯৫২ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, নগরের ১৯ নম্বর ওয়ার্ডের কালিশ চন্দ্র রোডের বিধান মজুমদার গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে নয়তলা আবাসিক ভবন নির্মাণ করেছেন। এর জন্য তাদের চার লাখ ৮৬ হাজার ৯৯২ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের পূর্ব পাশের ১ নম্বর পুল সংলগ্ন এলাকার মো. আবদুল হাই গং ১৫ তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। এর জন্য তাদের ২২ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা জরিমানা করা হয়েছে।

প্ল্যানের শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণের দায়ে ওইসব ব্যক্তিদের জরিমানা করে তা আদায়ে গত ১৫ সেপ্টেম্বর চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে জরিমানার সমূদয় টাকা আগামী সাত কার্যদিবসের মধ্যে সিটি করপোরেশনের তহবিলে জমা দিতে বলা হয়েছে।