সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, সকাল ৯:১৫
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ভোলা জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট -২০২০ এর শুভ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সে ভোলা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট -২০২০ এর শুভ উদ্ধোধন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

তিনি বলেন,পুলিশ সদস্যদের সরকারী দায়িত্ব সুষ্ঠ ও সুন্দরভাবে পালনের পাশাপাশি খেলা ধুলা ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখা দরকার।

এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার আরও বলেন,খেলার মাধ্যমে মানুষের মানষিক বিকাস ঘটে।জীবনে সুখী হতে হলে সর্বপ্রথম প্রয়োজন সুস্থ ও সবল শরীর।শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে।তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা করা আমাদের একান্ত প্রয়োজন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেন, সকল থানার অফিসার ইনচার্জ গন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও সাধারন সম্পাদক সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ।

টুর্নামেন্টে (লাল,নীল, সবুজ ও হলুদ) মোট ৪ টি দল অংশগ্রহন করে।উদ্বোধনী খেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ এর লাল দল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক এর নীল দলের বিপক্ষে ০২-০০ গোলে বিজয়ী হয়।