বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

আগৈলঝাড়ায় গৈলা-কুমারভাঙ্গা সড়কের ব্রীজ মরণ ফাঁদে পরিনত

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের গৈলা-কুমারভাঙ্গা সড়কের একটি ব্রীজ সংস্কার না হওয়ায় ব্রিজের মাঝে ঢালাই খসে পরে গিয়ে স্কুল-কলেজগামী শতশত শিক্ষার্থীসহ স্থানীয়দের মরণ ফাঁদে পরিণত হয়েছে। দিনে ও রাতে অহরহ ঘটছে দূঘর্টনা।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও উপজেলা এলজিইডি বিভাগ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। স্থাণীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের গৈলা-কুমারভাঙ্গা সড়কে এলজিইডি বিভাগ থেকে শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলের জন্য সড়কের উপর ২০বছর পূর্বে ব্রিজ নির্মান করা হয়। দীর্ঘদিন ধরে ব্রীজের মাঝের ঢালাই খসে পরে বড় গর্ত হওয়ার কারনে যানবাহন ও শিক্ষার্থীদের চলাচল বন্ধের পথে। ঢালাই খসে পরে যাওয়ার স্থানটিতে কাঠ দিয়ে গাড়ী ও লোকজন চলাচল করছে। ওই ব্রিজ নির্মানের পর থেকে এখন পর্যন্ত কোন সংস্কার করা হয়নি।

এর সাথে ব্রিজের রেলিংসহ স্ট্রাকচারগুলো মরিচা ধরে ভেঙ্গে খসে পরছে। ঝুঁকিপূর্ণ ওই ব্রিজ দিয়ে উত্তর শিহিপাশা গ্রামের বিভিন্ন বিদ্যালয়, কলেজ, মাধ্যমিক শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজন প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। প্রতিনিয়তই ব্রীজ দিয়ে চলাচল করতে গিয়ে দিনে ও রাতে দূর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয়রা।

জরুরী ভিত্তিতে ব্রিজটি সংস্কার করা না হলে ঘটতে পারে বড় ধরনের দূঘর্টনা। উত্তর শিহিপাশা গ্রামের ভ্যান চালক আ.হালিম আকন বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্বেও প্রতিদিন শতশত শিক্ষার্থী ও হাজার হাজার সাধারন লোকজন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। তাই অতিদ্রুত ব্রিজটি সংস্কার করা না হলে যে কোন সময় বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন সাংবাদিকদের বলেন, ব্রীজটি সর্ম্পকে আমরা জানা নেই। দেখে ওই ব্রীজটি দ্রুতগতিতে সংস্কারের ব্যবস্থা করা হবে।