বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

আগৈলঝাড়ায় কর্মহীন ১৭৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ১৭৫ জন পরিবারের মাঝে খাদ্যপন্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার রাহুতপাড়ায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, চার্চ অব বাংলাদেশ এর উদ্যোগে ১৭৫ জন পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য পন্য সামগ্রী বিতরণ করা হয়। চার্চ অব বাংলাদেশ এর প্রকল্প ব্যাবস্থাপক মি: রিপন কুন্দার সভাপতিত্বে

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম টিটু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, এলসিসি সভাপতি রেভা: শান্তি মন্ডল, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি অরুন মজুমদারসহ প্রমুখ।

করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পরা ১৭৫টি পরিবারের প্রত্যেকের মাঝে ১৪ কেজি চাল, দেড় কেজি মসুরের ডাল, ৪ কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন তৈল, ২টি মাস্ক ও ২টি সাবান বিতরণ করা হয়।