শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৫৫
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হয়েছেন ট্রা‌ফিক সার্জে‌ন্ট গোলাম কিবরিয়া

ডেক্সরিপোর্ট:যমুনা গ্রুপের একটি কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হয়েছেন ব‌রিশাল মেট্রোপলিটন পু‌লিশের ট্রা‌ফিক সার্জে‌ন্ট গোলাম কিবরিয়া ।গুরুরত আহত অবস্থায় তাকে ব‌রিশাল শের -ই -বাংলা মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়েছে।

আজ সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে পু‌লিশ।

প্রত্যক্ষদর্শী ট্রাফিক কনস্টেবল মামুন জানান, সার্জেন্ট গোলাম কিব‌রিয়া বিশ্ব‌বিদ্যালয় সংলগ্ন জিড়ো পয়ে‌ন্ট এলাকায় পেশাগত দা‌য়িত্ব পালন কর‌ছিলেন। এসময় যমুনা গ্রুপের এক‌টি কাভার্ট ভ্যান ঢাকা থে‌কে ব‌রিশালের বাকেরগঞ্জ উপজেলার দিকে যা‌চ্ছিলো।

 

এসময় সিগন্যাল দিলে তা অমান্য করে কাভার্ট ভ্যান‌টি চলে যায়। তখন সার্জেন্ট কিব‌রিয়া গা‌ড়ি‌টিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে কাভার্ড ভ্যানের চালক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবা‌চিম হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

নল‌িছি‌টি থানার সেকেন্ড অফিসার মহিউদ্দিন শেখ জানান, ঘাতক ট্রাক ও তার চালক জ‌লিল সিকদারকে তারা আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। ট্রাক চালক দপদপিয়া সাবেক ফেরীঘাট এলাকা দিয়ে ট্রলার যোগে পালাবার চেষ্টা করেছিলো।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ঘটনার পরে চালক ও ট্রাক দুটিই আটক হয়েছে। আপাতত কিবরিয়াকে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এ ব্যাপারে যথাযথ তদন্ত করে  আইনগত ববস্থা নেয়া হবে।

এ‌দিকে শেবাচিম হাসপাতালেরর প‌রিচালক ডা: মো: বাকির হোসেন জানান, আহত সার্জেন্টের দু’পা বেশ কয়েক জায়গায় থেকে ভেঙ্গে গেছে। তাকে ঢাকা প্রেরণের চিন্তা ভাবনা চল‌ছে।পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নেয়া হবে।