রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৫২
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

বরিশালে গুরুতর আহত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

ডেক্সরিপোর্ট:বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্ব পালনরত অবস্থায় কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া কে উন্নত চিকিৎসার জন্য সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ। এর আগে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত সার্জেন্ট গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তার বাড়ি পটুয়াখালী। আটক কাভার্ডভ্যানচালক জলিল সিকদার টাঙ্গাইলের মির্জাপুর এলাকার মৃত জলিল সিকদারের ছেলে।

barisal2

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর-দফতর) হাবিবুর রহমান খান বলেন, সার্জেন্ট গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে জিরো পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় যমুনা গ্রুপের একটি কাভার্ডভ্যান বরিশাল যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে সার্জেন্ট গোলাম কিবরিয়া কাভার্ডভ্যানটি থামানোর সংকেত দেন। তা অমান্য করে কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে চালাতে থাকেন চালক। সার্জেন্ট কিবরিয়া মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ট্রাকের সামনে গিয়ে পথরোধ করলে কাভার্ডভ্যানটি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে চালিয়ে চলে যান চালক।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান আরও বলেন, ঘটনাটি আশপাশের থানা পুলিশকে জানিয়ে দেয়া হলে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ ট্রাক ও ঘাতক চালক জলিল সিকদারকে আটক করে। আহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর।

barisal2

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা:এসএম বাকির হোসেন বলেন, পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়ার দুই পা গুরুতর জখম হয়েছে। তার পায়ের বেশ কয়েকটি জায়গা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।