রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ২:০৬
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

সমাজে টেকসই নিরাপত্তা ব্যাবস্থা তৈরী করতে হলে বিটপুলিশিংকে আরও শক্তিশালী করতে হবে: এডিসি জাকারিয়া রহমান জিকু

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ জাকারিয়া রহমান জিকু বলেছেন,পুলিশের সেবাকে সরাসরি থানা থেকে তৃনমূল পর্যন্ত বিস্তৃতকরনের জন্যই বিটপুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।এর মাধ্যমে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে নিবিড় পুলিশিং কার্যক্রম পরিচালিত হবে।জনসাধারনের মধ্যে নিরাপত্তাবোধ তৈরী হবে।সমাজে টেকসই নিরাপত্তা ব্যাবস্থা তৈরী করতে হলে বিটপুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে বিট পুলিশিংয়ের বিকল্প নেই।

বুধবার(২৩ সেপ্টেম্বর) বরিশাল নগরীর ফকিরবাড়ী রোড ২৭ নং ওয়ার্ড বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সেবাকে প্রত্যন্ত অঞ্চলের তৃনমূল পর্যায়ের জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়া হবে।আপনাদের এলাকার আইন শৃংখলা ও অপরাধ সংক্রান্ত যে কোন অগ্রিম,গোপন সংবাদ বিট অফিসারকে প্রকাশ্যে বা গোপনে জানাতে পারবেন।সবাই নিজ নিজ অবস্থানে থেকে কাজ করলে আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর সু-শৃঙ্খল সমাজ ব্যাবস্থা গড়ে তুলতে পারবো।

এসময়ে উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা বিএমপি মোঃ রাসেল,অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা বিএমপি মোঃ নুরুল ইসলাম পিপিএম,সংশ্লিষ্ট বিট অফিসার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ওয়ার্ডের সর্বস্তরের সুুশীল সমাজের প্রতিনিধিগণ।