রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১:৪৩
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

নির্বাচনে হারলে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার প্রত্যাখ্যান ট্রাম্পের

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনে যদি হেরে যান তাহলেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বলে নিশ্চয়তা দিতে অস্বীকার করেছেন।

এতে তার প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনসহ নিজে দলের মধ্য থেকে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কী ঘটতে যাচ্ছে, এখন আমাদের তা দেখতে হবে।

আগামী ৩ নভেম্বর ভোটের আগে জনমত জরিপে জো বাইডেন রিপাবলিকান প্রার্থীর চেয়ে এগিয়ে থাকার ব্যাপারে তিনি অনাস্থা প্রকাশ করেন।

সাংবাদিকদের কাছে ট্রাম্পের মন্তব্যের ব্যাপারে সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন প্রশ্ন তুলে বলেন, আমরা কোন দেশে আছি? দেখুন, তিনি অত্যন্ত অযৌক্তিক বিষয় বলেছেন। আমি জানিনা তিনি কি বলতে চেয়েছেন।

রিপাবলিকনি সিনেটর মিট রমনি বলেছেন, সংবিধানের মূল নীতির ব্যাপারে যে কোন দ্বিধা অভাবনীয় ও অগ্রহণযোগ্য। তিনি এক টুইটে বলেন, গণতন্ত্রের মৌলিক ভিত্তি হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, এ ছাড়া যা হয়; তা বেলারুশে হচ্ছে।