শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১১:০৪
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

কক্সবাজারে ১০০৭ কনস্টেবলকে একযোগে বদলি

ডেক্সরিপোর্ট  কক্সবাজার জেলা পুলিশের ১ হাজার ৭ জন কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সদর দফতরের এক প্রজ্ঞাপনে জেলা পুলিশের ১ হাজার ৭ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে।

এর আগে তিন দফায় জেলার পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শকসহ ২৭২ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।

এ ঘটনার পর পুলিশের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা-প্রতিক্রিয়া শুরু হয়। জেলা পুলিশকে ঢেলে সাজাতে একযোগে সব সদস্যকে বদলির সিদ্ধান্ত নেয় পুলিশের সদর দফতর।