শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১০:৫৫
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

নবীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ , ১ লক্ষ টাকা জরিমানা

নাজমুল ইসলাম, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি  নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের বাজারে র‍্যাব ৯ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।, গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডার আহমেদ নুমান জাকি নেতৃত্বে একদল র‍্যাব অভিযান পরিচালনা করেন।

এ সময় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার সরকারি (ভূমি) সুমাইয়া মমিন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধানণ সম্পাদক রাকিল আহমেদ,নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান চৌধুরী,সাধারন সম্পাদক আলী জাবেদ মান্না, ইনাতগঞ্জ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল হোসেন, সাংবাদিক শফিকুল, বাজার কমিটির সভাপতি দিলবার হোসেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কমান্ডার আহমেদ নুমান জাকি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের ফজর উদ্দিনের পুত্র মোঃ নাসিম আহমেদর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অবৈধ পলিথিন পাওয়ার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা এবং ৫ লক্ষ টাকার পলিথিন জব্দ করা হয়।