রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৪
শিরোনাম :
লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের ত্রান বিতরন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

সোমবার ভোরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কিশামত মালভাঙা, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের শেখ পালানু আশ্রয়ণকেন্দ্রে এবং চিলমারী উপজেলার চরসাকাহাতি আশ্রয়ণকেন্দ্রে দুই হাজার পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমীন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

সচিব রোববার বিকালে কুড়িগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন।

এর পর সন্ধ্যায় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে দুর্যোগ বিষয়ে মতবিনিময় করেন। সোমবার ত্রাণ বিতরণ শেষে স্পি-বোডে গাইবান্ধায় জেলার উদ্দেশে রওনা দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।