শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ৮:২৪
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

ছাত্রাবাসে গণধর্ষণ: আদালতে রোমহর্ষক বর্ণনা দিলেন নববধূ

ডেক্সরিপোর্ট  সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তার সামনেই গণধর্ষণের শিকার হওয়া সেই নববধূ আদালতে জবানবন্দি দিয়েছেন।

রোববার দুপুরে সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতে উপস্থিত হন তিনি।

এসময় বিচারক শারমিন খানম নিলার কাছে সেই রাতে কী ঘটেছিল তার রোমহর্ষক বর্ণনা দেন ওই তরুণী।

ধর্ষকরা কীভাবে স্বামীসহ তাকে তুলে নিয়ে যায় ছাত্রাবাসে, এরপর সেখানে মারধর করার পর পালাক্রমে ৬ জন তাকে ধর্ষণ করে- সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) বলেন, দুপুরে পুলিশ ওই তরুণীকে ওসমানী হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসে। দুপুর দেড়টার দিকে তিনি আদালতে ওই রাতের ঘটনার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেন। আদালত তার জবানববন্দি লিবিবদ্ধ করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে এমসি কলেজে বেড়াতে যান দক্ষিণ সুরমার এক নবদম্পতি। এসময় ছাত্রলীগের ৬ জন নেতাকর্মী তাদের ধরে ছাত্রাবাসে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে গণধর্ষণ করা হয়।

ধর্ষণের শিকার তরুণী বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি আছেন। এ ঘটনায় গতকাল শনিবার ছাত্রলীগের ৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনসহ ৯ জনের বিরুদ্ধে নগরীর শাহপরান থানায় মামলা করেন ভিকটিমের স্বামী।

পুলিশ রোববার সকালে সুনামগঞ্জ থেকে মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও হবিগঞ্জ থেকে অর্জুন লস্কর নামের আরেক আসামিকে গ্রেফতার করেছে। অপর আসামিরা এখনও পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে।